সাড়ে ৬ ঘন্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক –
- Update Time : ১২:৫১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
- / ৬৩ Time View
রুবেল/ইমরান রাজবাড়ী বার্তা ডট কম :
ঘন কুয়াশার কারণে দীর্ঘ প্রায় সাড়ে ৬ ঘন্টা বন্ধ থাকার পর সকাল ৯ টা থেকে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। আজ
মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি এ তথ্য জানান।
তিনি জানান, সোমবার দিবাগত রাতে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দূর্ঘটনা এড়াতে রাত আড়াইটা থেকে এরুটে ফেরি চলাচল বন্ধ করে রেখেছিলেন। কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ৯ টা থেকে আবারও ফেরি চলাচল শুরু হয়েছে। এখন সিরিয়ালে থাকা যানবাহনের চাপ দ্রুত কমে যাবে।বর্তমানে এ রুটে ছোট বড় ১৬টি ফেরি চলাচল করছে।
এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তের সড়কে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে যাত্রীবাহি বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস, পন্যবাহি ট্রাকসহ কয়েকশ যানবাহন। এছাড়া ঘাট থেকে ১৩ কিলোমিটার দুরে গোয়ালন্দ মোড়ে আটকে রয়েছে পন্যবাহি ট্রাক। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































