সাংবাদিক নির্যাতনের ঘটনায় পাংশা উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা –
- Update Time : ০৭:৫৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুলাই ২০১৮
- / ৫৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ইনডিপেনডেন্ট টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি শামিম রেজাকে নির্যাতনের ঘটনায় গত বৃহস্পতিবার রাতে রাজবাড়ী পাংশা থানায় মামলা দায়ের করা হয়েছে।
ওই মামলায় আসামীরা হয়েছে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, একই উপজেলার ঢেঁকিপাড়া গ্রামের নিজামুদ্দিনের ছেলে নাজমুল হোসেন, চরলক্ষীপুর গ্রামের মসলেম উদ্দিন মন্ডলের ছেলে উজ্জল মন্ডলসহ অজ্ঞাত পরিচয়ের ১০/১২জনকে।
মামলার বাদী শামিম রেজা জানান, তিনি গত ১৭ জুলাই বিকালে পাংশা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ আলী বাদশা ও সাংগঠনিক সম্পাদক সৈকত শতদলের সাথে শহরের মালেক প্লাজার সামনে একটি রেস্তরায় খাবার খেতে যান। রেস্তরার সামনে পৌছানো মাত্রই উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদসহ অন্যান্য আসামিরা তাকে ঘিরে ফেলে। সে সময় উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ তার কোমর থেকে পিস্তল বের করে বলে “শালা বড় সাংবাদিক হইছিস। আমার বিরুদ্ধে প্রতিবেদন করিস। আজ তোকে মেরেই ফেলবো।” এই বলে কিল, ঘুষি, লাথি মেরে রাস্তায় ফেলে মারধোর করতে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সাংবাদিককে পিটিয়ে আহত করার বিষয়টি অস্বীকার করে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ জানান, তার এবং তার ভাইদের বিরুদ্ধে মিথ্যা ও অসত্য সংবাদ পরিবেশন ও সন্ত্রাসী আখ্যায়িত করে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করায় রাসেল কবীর, মাসুদ রানা বাদশা, শামীম রেজা’র বিরুদ্ধে আদালতে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের নির্দেশে ডিবি পুলিশ ওই দু’টি মামলা তদন্ত করছে। ওই সব মামলার পর আসামিরা মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করে আসছিল এবং কথিত ঘটনা সাজিয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে।
পাংশা থানার ওসি আহসান উল্লাহ জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































