সহিংসতা রোধে রাজবাড়ীতে সচেতন নাগরিক কমিটির মানববন্ধন –
- Update Time : ০৭:৩৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
- / ৬১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“চাই মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায়িক বাংলাদেশ, রাজনৈতিক দোষারোপ নয়, সহিংসতা রোধে অবিলম্বে সমস্ত ঘটনার সুষ্ঠু বিচার হোক” এই শ্লোগানকে সামনে রেখে সচেতন নাগরিক কমিটি সনাক রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচী পালন করা হয়।
ঘন্টা ব্যাপী চলা ওই মানববন্ধনে বক্তৃতা করেন, জেলা সনাকের সভাপতি প্রফেসর নুরুজ্জামান, সহ-সভাপতি মোঃ সাইফুল্লাহ, সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, মুহিতুজ্জামান বেলাল, আব্দুল জব্বার, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, সৌমিত্র শীল চন্দনসহ অন্যান্যরা।
বক্তৃতারা বলেন, সাম্প্রদায়িক হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে। কারণ অতীতে সাম্প্রদায়িক সহিংসতার সাথে জড়িতদের বিচার হয়নি। যার কারনে এই গোষ্ঠী বারবার একই কাজ করছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































