সহিংসতার প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার বিবৃতি –
- Update Time : ১১:১৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
- / ৫১ Time View
সহিংসতার প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার বিবৃতি। সম্প্রতি ঘটে যাওয়া বহুল আলোচিত রাজধানীর কলাবাগানে মাষ্টারমাইন্ড স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার পাশবিক, হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনায় আমরা ভীষনভাবে সংক্ষুব্ধ এবং তরুন প্রজন্ম তথা আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ও শঙ্কিত।
সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সামাজিক আলোচনায় মূল বিষয়কে এড়িয়ে মেয়েটির ‘‘সম্মতিতে’’ তার উছৃংখলতা, পরিবারের মূল্যবোধ ইত্যাদি প্রশ্ন তুলে মেয়েটিকে দোষারোপ করা হচ্ছে – যা বরাবরের মতোই নারীর প্রতি সমাজের নেতিবাচক ও হেয় দৃষ্টিভঙ্গিকে আরো প্রকট করে তুলেছে। অন্যদিকে ধর্ষক দিহানের অপরাধকে লঘু করার জন্য তার বয়স কমানোসহ চলছে নানা প্রক্রিয়া। দিহানের অন্য তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদসহ তদন্ত করার বিষয়েও প্রশাসনিক উল্লেখযোগ্য কোন পদক্ষেপ নিতেও দেখা যাচ্ছে না। আমরা মনে করি পুরুষতান্ত্রিক সমাজের নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি, সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের সাথে উন্নত প্রযুক্তির মুঠোফোনের পর্নসাইডের অবাধ উন্মুক্ত অশ্লীল অপব্যবহারে তরুন প্রজন্ম আজ ধ্বংসাতœক এক ভয়াবহ পরিনতির দিকে ধাবিত হচ্ছে। ধ্বংস হচ্ছে তাদের মেধা, মনন, স্বাভাবিক জীবনাচারন, মানবিক গুনাবলী। মাষ্টারমাইন্ড স্কুল ছাত্রীকে ধর্ষণ ও হত্যা কোন বিছিন্ন ঘটনা নয়, গোটা সমাজের বাস্তব প্রতিরুপ – যার প্রতিরোধ ও প্রতিকার এখন সময়ের দাবি।
এছাড়া গত ০৭/০১/২০২১ তারিখ রাজবাড়ীর কালুখালী উপজেলার স্কুলছাত্রীকে দুলাভাই কতৃক ধর্ষণ পূর্বক দৌলতদিয়ার যৌনপল্লীতে বিক্রি করে দেয়ার অপচেষ্টার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি।
আমরা মাষ্টারমাইন্ড স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা, কালুখালীর স্কুলছাত্রী ধর্ষণ ও যৌন পল্লীতে বিক্রি করে দেয়ার জঘন্য অপরাধসহ নারী ও কন্যাশিশুদের উপর সংঘটিত ধর্ষণ, হত্যা, সংঘবদ্ধ ধর্ষণ, সহিংস যৌন নির্যাতনের প্রতিটি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পূর্বক দ্রুত বিচারের দাবি জানাই।
আমরা মুঠোফোন প্রযুক্তির পর্ণ সাইডের উন্মুক্ত অবাধ, অপব্যবহার অগ্রাধিকার ভিত্তিতে জরুরীভাবে প্রতিরোধ ও বন্ধের দাবি জানাই।
আমরা নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে সামাজিকভাবে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































