সরকারের উন্নয়ন ও সাফল্য নিয়ে দৌলতদিয়ায় বিশাল শ্রমিক সমাবেশ
- Update Time : ০৬:৩১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
- / ৩৯৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী’র উদ্যোগে দেশরতœ শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও সাফল্য বিষয়ক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
দৌলতদিয়া ঘাট শাখা মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং রাজবাড়ী জেলা আওয়ামী চালক লীগ সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন (তপু)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়ের শেখ মোঃ নিজাম, রাজবাড়ী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনায়েত হোসেন জাকির, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মাহবুব রব্বানী, রাজবাড়ী জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শহীদ মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ ইসলাম মোল্লা, জাতীয় শ্রমিক লীগের গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি আব্দুল মতিন মিয়া, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আমজাদ হোসেন মন্ডল প্রমুখ। সমাবেশে চার সহ¯্রাধিক শ্রমিক উপস্থিত ছিলো।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































