সমস্যা নিরশনে রাজবাড়ীর ব্যবসায়ীদের সাথে চেম্বার সভাপতি’র মতবিনিমিয় সভা –
- Update Time : ০৯:০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮
- / ৫৭ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী বাজারের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে ব্যবসায়ী নের্তৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন রাজবাড়ী চেম্বার অব কমার্সের সভাপতি কাজী ইরাদত আলী।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে চেম্বার অব কমার্সের সভা কক্ষে চেম্বার অব কমার্সের সভাপতি কাজী ইরাদত আলীর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী চেম্বার অব কমার্সের পরিচালক ও কাপড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, ব্যবসায়ী নেতা আলাউদ্দিন খান, রেজাউল করিম রেজা, মোশাররফ হোসেন প্রমূখ।
সভায় ব্যবসায়ীরা বলেন, রাজবাড়ী পৌর মেয়র যা করছেন, তা স্বেচ্ছাচারীতা ছাড়া আর কিছু না। বাজারে পৌর সভার যে দোকানঘর গুলো আছে, তার সিড়ি গুলো নোংরা ও দূর্গন্ধ। যে গুলো নিয়মিত পরিষ্কার করা হয় না। ভাড়া নিয়ে ব্যবসায়ীদের সাথে খারাপ আচরণ করে পৌর কর্তৃপক্ষ। রাজবাড়ী এ ক্লাসের পৌর সভা হলেও পর্যাপ্ত সুযোগ-সুবিধা পৌরসভা থেকে পাচ্ছেন না। সামান্য বৃষ্টিতেই বাজারের মধ্যে জলাবদ্ধতা তৈরি হয়, যা দীর্ঘ দিনের। ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য নাই বাথরুমের ব্যবস্থা এবং রয়েছে বিদ্যুতের সমস্যা। যা নিয়ে কোন মাথা ব্যাথা নাই পৌর মেয়রের। বাজারের ব্যবসায়ীদের দোকানের সামনে পৌরসভা থেকে অনুমতি দেওয়া অবৈধ দোকান অপসারণ করতে যে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়, তার জন্য পৌরসভা দায়ী। তাই অতিদ্রুত বাজারের সকল সমস্যা সমাধানে চেম্বার অব কমার্সের সভাপতিসহ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।
রাজবাড়ী চেম্বার অব কমার্সের সভাপতি কাজী ইরাদত আলী বলেন, গতকাল বাজারে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে, সেটি নিন্দনিয়। এ ঘটনার জন্য সভায় নিন্দা প্রস্তাব গ্রহন করা হবে। পৌরসভা থেকে যে কাজগুলো করছে তা মোটেই কাম্য না। বাজার উন্নয়নে সদ ইচ্ছা থাকতে হবে, উন্নয়নের কোন বিকল্প নাই। তাই এখন আপনারা আর অন্যের দিকে না তাকিয়ে নিজেদের উন্নয়ন নিজেরাই করবেন, আমি আপনাদের সহযোগীতা করবো। আপনাদের সকল সমস্যা নিয়ে খুব দ্রুত পৃথক পৃথক ভাবে ব্যবসায়ী, ভ্যাট কর্মকর্তা, ভোক্তা ও সংরক্ষন অধিদপ্তর, পুলিশ সুপার ও জেলা প্রশাসকের সাথে আলোচনা করা হবে এবং দ্রুত ব্যবসায়ী সমিতির একটি আহ্বায়ক কমিটি করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































