সভাপতি লিখন, সম্পাদক আজাদ, ১৩ বছর পর রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘোষনা-
- Update Time : ০৮:৪৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৭ জুন ২০১৮
- / ৬২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দীর্ঘ ১৩ বছর পর বিএনপি’র সহযোগি সংগঠন স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। কেন্দ্রীয় ভাবে ঘোষিত ওই কমিটির সভাপতি হিসেবে মনোনিত করা হয়েছে, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান লিখনকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদকে। সেই সাথে সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মালেক ও সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান ঝন্টু’র নামও ঘোষনা করা হয়েছে।
নবঘোষিত কমিটির সভাপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান লিখন জানান, গত মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল এ কমিটি অনুমোদন দিয়েছেন। সেই সাথে এ কমিটি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি এবং অধীনস্থ সকল ইউনিট কমিটি গঠন করে কেন্দ্রীয় সংসদের নিকট জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ২০০৫ সালের ২৫ জানুয়ারী জেলা শহরের রেলওয়ে হলে সম্মেলনের মাধ্যমে গোলাম কাশেমকে সভাপতি এবং তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা তিন বছর মেয়াদী ১০১ সদস্য বিশিষ্ঠ জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষনা করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































