সভাপতি মকবুল, সম্পাদক রফিকুল, বাকাসস রাজবাড়ী জেলা শাখার কমিটি গঠন –
- Update Time : ০৬:৪৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯
- / ৬৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) রাজবাড়ী জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মোঃ মকবুল হোসেন খান এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ রফিকুল ইসলাম চৌধুরীকে মনোনিত করে ২৪ সদস্য বিশিষ্ঠ জেলা কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন রাজবাড়ী কালেক্টরেট ক্লাব মিলনায়তনে “জেলা প্রশাসকের কার্যালয় এবং এর অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিস”-এ কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীদের উপস্থিতিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি রাজবাড়ী জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস), রাজবাড়ী জেলা শাখার কার্য-নির্বাহী কমিটি গঠনের লক্ষে অফিস সুপার মোঃ আবু দাইয়ান মোল্লা‘র সভাপতিত্বে এবং তাঁর সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বিদায়ী সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামসহ জেলা প্রশাসকের কার্যালয় এবং বিভিন্ন উপজেলা থেকে আগত কালেক্টরেট কর্মচারী নেতৃবৃন্দ যথাক্রমে মোঃ আমিন উদ্দিন শেখ, গোলাম পাঞ্জাতন, বাসুদেব কুমার সরকার, মোঃ রফিকুল ইসলাম চৌধুরী এবং মোঃ মকবুল হোসেন খান প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর কর্মসূচি পালনের উপর গুরুত্বারোপ করেন। এছাড়া বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি রাজবাড়ী জেলা শাখার কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্র্ণ হওয়ায় এবং সভাপতি জনাব মোঃ আবু দাইয়ান মোল্লা অবসরে যাওয়ায় অদ্যকার সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নি¤œবর্ণিত সদস্য সমন¦য়ে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি,রাজবাড়ী জেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির নির্বাচিত ব্যক্তিরা হলেন, সভাপতি মোঃ মকবুল হোসেন খান, সিনিয়র সহ-সভাপতি গোলাম পাঞ্জাতন, সহ-সভাপতি কুদরত এ মওলা পান্না ও সুশান্ত কুমার শিকদার, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিন উদ্দিন শেখ, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাসুদেব কুমার সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ রমজান আলী সরদার, দপ্তর সম্পাদক নাসরিন আক্তার, প্রচার সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, সাহিত্য সম্পাদক মোঃ নুরুল্লাহ আবু আসাদ, পাঠাগার সম্পাদক মোঃ শফিকুল ইসলাম রানা, ক্রীড়া সম্পাদক মোঃ মনোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ আলতাপ হোসেন ভূঁইয়া, ধর্মীয় সম্পাদক এস এম সিদ্দিকুর রহমান, মহিলা সম্পাদিকা আফরোজা চৌধুরী, সদস্য সালমা সুলতানা, মোঃ মোতাহার হোসেন, খালেদা ফেরদৌস, বাবুল চন্দ্র সরকার, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ আল বাকী ও মোঃ আমিনুল ইসলাম।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































