সভাপতি দুদু ও সম্পাদক রনজয়, রতনদিয়া বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন –
- Update Time : ০৫:৩৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
- / ৬৪ Time View
শহিদুল ইসলাম/আবু সাঈদ, রাজবাড়ী বার্তা ডট কম :
শান্তিপূর্ন পরিবেশে সোমবার রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া (অরুনগঞ্জ) বাজার শিল্প ও বনিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোঃ রিয়াজুল ইসলাম কে (৩৪৮) পরাজিত করে ইমদাদুল হক দুদু (৩৯৬) বিজয়ী হয়েছে। এছাড়া সাধারন সম্পাদক পদে জাকির হোসেন (৪৫৭) কে পরাজিত করে রনজয় বসু (৫৫৬) বিজয়ী হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচনের রির্টানিং শেখ নুরুল আলম এ তথ্য নিশ্চিত করছেন।
এছাড়া সিনিয়র সহসভাপতি পদে মাঃ রেজাউল ইসলাম চুন্নু (৩৬৬) কে করে পরাজিত করে মোঃ আলমগীর হোসেন (৫৭৪) বিজয়ী হয়েছে। সহসভাপতি পদে মোঃ নুরুল ইসলাম কে(৪৭৫) পাজিত করে প্রহ্লাদ কুমার পাল সমীর (৫০৯) বিজয়ী হয়েছে। কোষাধ্যাক্ষ পদে সুনির্মল দেবনাথ সুনিলকে পরাজিত করে তোফাজ্জেল হোসেন বিজয়ী হয়েছে। সমাজকল্যান সম্পাদক পদে মোঃ লিটন শেখ কে পরাজিত করে রাসেল মন্ডল বিজয়ী হয়েছে। ধর্মীয় সম্পাদক পদে রহিম মন্ডলকে পরাজিত করে মোঃ আব্দুল মালেক শেখ বিজয়ী হয়েছে। এছাড়া কার্যনির্বাহী কমিটির মোঃ বাচ্চু শেখ,ওহাব শেখ ও মোঃ আলতাব শেখ বিজয়ী হয়েছে।
এছাড়া ৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে। জানা গেছে, এই নির্বাচনে ১ হাজার ১৩১ জন ভোটারের মধ্যে ১ হাজার ৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































