সভাপতি জলিল,সম্পাদক সাইফুল- গোয়ালন্দের ছোটভাকলা ইউনিয়ন আঃলীগের সম্মেলন অনুষ্ঠিত –
- Update Time : ০৯:১৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
- / ৬১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দের ছোটভাকলা ইউনিয়ন আঃলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় পর্বে সরাসরি নির্বাচনে ১০৮ ভোট পেয়ে সভাপতি পদে আব্দুল জলিল শেখ এবং ৮৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সাইফুল মোল্লা। নির্বাচনে সভাপতি পদে সাবেক সভাপতি আবুল কালাম আজাদসহ ৫ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন।
আজ বুধবার বিকালে ছোটভাকলা ইউনিয়নের চর বালিয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এ সম্মেলন। সম্মেলনে সভাপতিত্বে করেন, ওই ইউনিয়নের বিদায়ী সভাপতি আবুল কালাম আজাদ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফকির আব্দুল জব্বার, গোয়ালন্দ উপজেলার দায়ীত্বপ্রাপ্ত নেতা ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুজ্জামান মিয়া।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































