সভাপতি আজাদ, সম্পাদক আবু বকর, রাজবাড়ী জেলা কৃষকলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা-
- Update Time : ১০:১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অগাস্ট ২০১৮
- / ৯৩ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা কৃষকলীগের ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। সেই সাথে পূর্বের আহব্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।
বাংলাদেশ কৃষকলীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন মোল্লার ৩ জুলাই এবং সাধারন সম্পাদক এ্যাডভোকেট খোন্দকার শামসুল হক রেজার ৩১ জুলাই স্বাক্ষরিত রাজবাড়ী জেলার ৮১ সদস্য বিশিষ্ট নতুন এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
কৃষকলীগের পূর্ণাঙ্গ এই কমিটির রাজবাড়ী জেলা শাখার সভাপতি হিসেবে মোঃ আবুল কালাম আজাদ এবং সাধারন সম্পাদক হিসেবে মোঃ আবু বকর খান ও সাংগঠনিক সম্পাদক হিসেবে বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ খালেকে দ্বায়িত্ত প্রাপ্ত করা হয়। সহ-সভাপতি হিসেবে বীর-মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান বিশ্বাস,এ্যাডভোকেট আবু বকর মিয়া,বীর-মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আঃ রব বিশ্বাস, বীর-মুক্তিযোদ্ধা মোঃ রোকনুজ্জামান বকুল,মোঃ মোজাফফর হোসেন নান্নু, যুগ্ন সাধারন সম্পাদক হিসেবে মোঃ ঈমান আলী মাস্টার, বীর-মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক মোঃ বদর উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদ হিসেবে মোঃ আঃ গফুর মাস্টার,মোঃ রাসেল মোল্লা,অর্থ সম্পাদক হিসেবে আলহাজ্ব মোঃ শাহজাহান, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সুখেন্দু চক্রবর্তী, প্রচার ও প্রকশনা সম্পাদক অসিম কুমার বিশ্বাস এবং দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলামকে দ্বায়িত্ব প্রাপ্ত করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































