সদর মাধ্যমিক শিক্ষা অফিসারের উদ্যোগে শিক্ষার্থীরা পেলো মিড-ডে মিল –
- Update Time : ০৮:৩৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯
- / ৬৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম : সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা’র ব্যক্তিগত উদ্যোগে রাজবাড়ীর সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের আহলাদিপুর দাখিল মাদ্রাসায় ২শত ৫০ জন শিক্ষার্থীকে মিড-ডে মিল পেয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে ওই খাবার তুলেদেন তিনি।
সে সময় উপস্থিত ছিলেন, আহলাদিপুর দাখিল মাদ্রাসার সুপার মোঃ গোলাম মোস্তফা, সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন কুমার নাগ ও অত্র মাদ্রাসার শিক্ষক ও শিক্ষর্থীরা। পরে সততা সংঘের আয়োজনে মাদ্রাসার বিভিন্ন ইভেন্টে হামদ-নাথ, রচনা প্রতিযোগিতা, কোরআন, বিতর্ক প্রতিযোগিতা “সুস্থ্য সমাজ গঠনে মাদকই অন্তরায়” এসব বিষয়ে শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ।
পারমিস সুলতানা জানান, ব্যক্তিগত উদ্যোগে তিনি শুধুমাত্র মিড-ডে মিলই নয়, তিনি বিভিন্ন বিদ্যালয়ের এতিম, দুঃস্থ শিক্ষার্থীদের শিক্ষা উপকরণসহ নানা ধরণের সামগ্রী বিতরণ করে থাকেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































