সদর উপজেলার মসজিদে মসজিদে রাজবাড়ী থানা পুলিশের প্রচারনা –
- Update Time : ০৯:৫৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
- / ৯৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা ভাইরাস প্রতিরোধে রাজবাড়ী থানা পুলিশ জুম্মার খুতবার পুর্বে মসজিদে মসজিদে নিরলশ ভাবে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে রাজবাড়ী থানার ওফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন শুক্রবার দুপুরে জেলা শহরের বড়পুল সংলগ্ন মসজিদে বক্তব্য রেখেছেন।
জানাগেছে, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান ও রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের দিকনির্দেশনায় সদর উপজেলার মসজিদে মসজিদে করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ পুলিশের পক্ষে প্রচারনা চালানো হচ্ছে।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, করোনা মহামারি থেকে বাঁচতে হলে বিধি নিষেধ মানতে হবে। বিনা প্রয়োজনে ঘরের বাইরে না আশাই ভালো। ঈদকে সামনে রেখে পশুর হাটসহ জনসমাগম স্থানে যাতায়াত কমাতে হবে। নিজে পরিস্কার পরিচ্ছন্ন ও সচেতন থাকলে পরিবারের সকলেই ভালো থাকতে পারবে। তিনি আরো বলেন, যে কোন অপরাধ মূলক কর্মকান্ড পরিলক্ষিত হলে তা সময়ের মধ্যে বিট পুলিশকে অবহিত করতে হবে। পুলিশ নাগরিকের সেবায় সর্বদা প্রস্তুত রয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































