সকলকে স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিলেন রাজবাড়ীর এসপি –
- Update Time : ১১:২৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / ৭৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আগামীকাল বৃহস্পতিবার রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ও উজানচর ইউনিয়ন পরিষদের নির্বাচন। ওই নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ করতে বুধবার দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
গোয়ালন্দ থানা প্রাঙ্গণে আয়োজিত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।
সে সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মইন উদ্দিন চৌধুরী, ডিআইও ওয়ান সাইদুর রহমান সাইদ, গোয়ালন্দ থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীরসহ সংশ্লিষ্ঠরা উপস্থিত ছিলেন।
সে সময় পুলিশ সুপার বলেন, অবাধ, নিরপেক্ষা ও ভালো একটি নির্বাচন সম্পূর্ণ করতে হবে। সকলকে স্বচ্ছতার সাথে পবিত্র দায়িত্ব পালন করতে হবে। একই সাথে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের সকল প্রকার সহযোগিতা করতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































