সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২২ তম বৈঠক অনুষ্ঠিত –
- Update Time : ০৫:০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
- / ৭৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
একাদশ জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২২ তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের ২য় লেভেলে অবস্থিত কেবিনেট কক্ষে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
বেগম সিমিন হোসেন রিমি এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী খালিদ হাসান ধ্রুব, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, অসীম কুমার উকিল এমপি, সুবর্ণা মোস্তফা এমপিসহ কমিটির অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ঠরা।
বৈঠকে বিগত ২১ তম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও গৃহিত সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি সম্পর্ক আলোচনা, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র, কক্সবাজারের চলমান কার্যক্রম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক গঠিত ২নং সাব কমিটির ৬৪ জেলার জেলা শিল্পকলা একাডেমির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনে দাখিলকৃত প্রতিবেদনের উপর আলোচনা করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































