সংসদ নির্বাচন : রাজবাড়ীতে চলছে প্রার্থীদের পক্ষে প্রচার করা ব্যানার, পোষ্টার অপসারণের কাজ –
- Update Time : ০৮:৫২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮
- / ৭৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষনা করার পর সরব হয়ে উঠেছে রাজবাড়ী জেলার দুইটি নির্বাচনী এলাকা। সেই সাথে আওয়ামীলীগ, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। তবে সবারই চোখ এখন কেন্দ্র পানে। দলীয় মনোনয়নপত্র কিনে তা জমা দিলেও কেন্দ্র থেকে এখনো দেয়া হয়নি চুড়ান্ত প্রার্থী ঘোষনা। ফলে নানা রকম জল্পনা-কল্পনা চলছে প্রার্থীতা নিয়ে। কে হচ্ছে নৌকা অথবা ধানের শীষের কান্ডরী।
এদিকে, নির্বাচন কমিশন আগামী ১৫ নভেম্বর রাত ১২টার মধ্যে জেলার বিভিন্ন স্থানে টানানো প্রার্থীদের ব্যানার, ফেস্টুন, পোস্টার অপসারণ করার কঠোর নির্দেশনা দিয়েছে। ওই নির্দেশনা অনুযায়ী জেলা বিভিন্ন স্থানে প্রার্থীদের পক্ষ থেকে ওই সব ব্যানার, ফেস্টুন, পোস্টার অপসারণ করতে দেখাগেছে।
গতকাল মঙ্গলবার দুপুরে জেলা শহরের হাসপাতাল এলাকায় ব্যানার ও ফেস্টুন অপসারণ করার কাজে নিয়োজিত থাকা শ্রমিক আশরাফ হোসেন বলেন, যে সব সম্ভাব্য প্রার্থীরা এসব লাগিয়ে ছিলো। তারা এখন নির্দেশ দিয়েছেন এসব খুলে ফেলার। তাই তারা তা খুলে ফেলছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































