সংসদ নির্বাচন : রাজবাড়ীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চলছে উচ্ছেদ অভিযান –
- Update Time : ০৯:২৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮
- / ৮২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীতে নিযুক্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা পরিচালনা করছেন অভিযান। ওই অভিযানের অংশ হিসেবে বিল বোর্ড, সাইন বোর্ড, ব্যানার, পোস্টারসহ প্রচারনার কাজে ব্যবহৃত অন্যান্য উপকরণ উচ্ছেদ কার্যাক্রম চালানো হচ্ছে। তবে আজ মঙ্গলবার বিকাল পর্যন্ত কোন জরিমানা আদায় করা সম্ভব হয়নি।
রাজবাড়ী-২ আসনের সহকারী রিটানিং অফিসার ও পাংশা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম জানান, আচরবিধি মানতে সম্ভব্য প্রার্থীদের নির্দেশ দিয়েছেন। সেই সাথে সকল প্রকার প্রচার উপকরণ উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছেন এবং প্রার্থী ও তাদের সমর্থকদের সচেতন করতে ইতোপূর্বে এবং আজ মঙ্গলবারও মাইকিং করেছেন। তবে তার জানামতে কোন প্রার্থীই এলাকায় গণসংযোগ করছেন না।
রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শওকত আলী জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গত রবিবার রাত ১২টা পর্যন্ত প্রার্থীদের ব্যানার, ফেস্টুন ও পোষ্টার তুলে ফেলার কথা ছিলো। রাজবাড়ীতে ৯ জন ম্যাজিষ্ট্রেট নিয়োগ করা হয়েছে। যারা পোষ্টার তোলেন নি তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































