সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ীতে কেন্দ্র কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত-
- Update Time : ১০:২২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮
- / ৮০ Time View
রুবেলুর,ইমরান,আতিয়ার,টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যোগ ও বানিবহ ইউনিয়নর আওয়ামীলীগে আয়োজনে বানিহহে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্র কমিটি (ওর্য়াড) গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে বানিবহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ কেন্দ্র কমিটি (ওর্য়াড) গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বানিবহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী ১ আসনের এমপি কাজী কেরামত আলী এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ গনেশ নারায়ন চৌধুরী, হেদায়েত আলী সোহরাব, সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, প্রচার ও প্রকাশানা সম্পাদক এ্যাডঃ সফিকুল হোসেন, দপ্তর সম্পাদক ও বানিবহ ইউপি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা বাচ্চু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ মোঃ ওহিদুজ্জামান, পৌর আওয়ামীলীগের সভাপতি রমজান আলী খান প্রমূখ।
এ সময় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সস্পাদক হাফিজুর রহমান ৫০ জন নেকাকর্মী নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রীর হাতে ফুল দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































