সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ীর দেবগ্রামে কেন্দ্র কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত –
- Update Time : ০৯:০১:১৩ অপরাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৭ ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগে আয়োজনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্র কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকালে ইউনিয়নের চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ কেন্দ্র নির্বাচনকালীন কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে দেবগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাফিজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী ১ আসনের এমপি কাজী কেরামত আলী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান মিয়া, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, সাধারন সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল, সাবেক সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম মন্ডল, দেবগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আতর আলী সরদার, ছোটভাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমূখ। এছাড়া জেলা, সদর থানা ছাত্রলীগের সহ-সভাপতি বশির উদ্দিন, মাসুদ কাজীসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী ও এলাকাবাসী এতে উপস্থিত ছিলেন।
নির্বাচনী কেন্দ্র কমিটি ও মতবিনিময় সভার সঞ্চালনা করেন, দেবগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান ।
এ সময় ছোট ভাকলা ইউনিয়ন চেয়ারম্যান আমজাদ হোসেনের নের্তৃত্বে বিএনপি ও ওয়াকার্স পার্টির সমর্থক ফরিদ মুন্সি, কাদেও কাজী, সুজন ফকির, রুহুল আমিন কাজী, বারেক মন্ডল, আব্দুস সাত্তার, শাহিন ব্যাপারী, জিন্না মোল্লাসহ শতাধিক নেতাকর্মী শিক্ষা প্রতিমন্ত্রীর হাতে ফুল দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































