সংসদে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবী জানালেন এমপি কাজী কেরামত আলী –
- Update Time : ১০:২৩:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০১৯
- / ৯৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম : দৌলতদিয়ায়-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করার আহবান জানিয়েছেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
তিনি বলেছেন, দ্বিতীয় পদ্মাসেতুর সম্ভাব্যতা-সমীক্ষা হয়েছে। কী কারণে শুরু হচ্ছে না জানি না। আমি বলব অন্তত কাজটা শুরু করেন।
আজ বুধবার বিকেলে একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রস্তাবিত ২০১৯-২০ বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান।
কাজী কেরামত আলী বলেন, পদ্মাসেতু হচ্ছে। দ্বিতীয় পদ্মাসেতুর জন্য এই সংসদে প্রায়ই বলে থাকি। দিন চলে যাচ্ছে। সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে দ্বিতীয় পদ্মাসেতুর কাজ শুরু করা হোক। এই সেতু করার জন্য অনেক দেশ প্রস্তাব দিয়েছে। কিন্তু কী কারণে হচ্ছে না আমি জানি না। সম্ভাব্যতা যাচাই যেহেতু হয়ে গেছে কাজটা অন্তত শুরু করা হোক। একদিনে তো আর শেষ হয়ে যাবে না।
এ সময় তিনি আরিচা-নগরবাড়ী-নাখালগাছী এবং ধাওয়াপাড়া নাজিরগঞ্জ রুটে ব্রিজ নির্মাণের দাবি জানান। দৌলতদিয়া-ধাওয়াপাড়া পর্যন্ত শহর রক্ষা বাঁধ নির্মাণের আশ্বাস দেন।
রাজবাড়ীতে শেখ হাসিনার নামে একটি মেডিকেল কলেজ নির্মাণের প্রস্তাব করেন কেরামত আলী। এর জন্য ২০/৩০ বিঘা জায়গা লাগবে, সেটারও ব্যবস্থা করবেন বলেও জানান তিনি। এ সময় স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধে সরকারের কঠোর হওয়ার অনুরোধ জানান তিনি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































