ষষ্ঠ বার এমপি নির্বাচিত : বাণীবহে কাজী কেরামত আলীকে সংবর্ধনা প্রদান
- Update Time : ১০:২৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪
- / ১৫৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ষষ্ঠ বারের মত রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী কেরামত আলী। এতো আনন্দিত রাজবাড়ী জেলা সদর ও জেলার গোয়ালন্দ উপজেলা এলাকার বাসিন্দারা। যার অংশ হিসেবে আজ শুক্রবার বিকালে বাণীবহ ইউনিয়ন পরিষদ চত্বরে সদর উপজেলার বাণীবহ ইউনিয়ন আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠন সূমহের উদ্যোগে কাজী কেরামত আলীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
যদিও বানীবহ ইউনিয়নে অনেক ভোটের ব্যবধানে নির্বাচিত করা হয় নৌকা মার্কার মাঝি কাজী কেরামত আলীকে। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে সংবর্ধিত করেন, বাণীবহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ইউনিয়ন চেয়ারম্যান শেফালী বেগম, বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম আজাদ। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তারা, বানীবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বানীবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ হত্যার বিচার দাবী জানানোর পাশাপাশি ইউনিয়ন উন্নয়নের অবশিষ্ট কাজ সম্পন্ন করারও কথা বলেন।
বানীবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী লুৎফর রহমান এর সভাপতিত্বে ও থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ হাবিব মোল্লার সঞ্চালনায় নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও সবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, আমি নির্বাচনের আগে আপনাদের ইউনিয়ন উন্নয়নে যতগুলো আশ্বাস দিয়েছি তা পরিপূর্ণ করার জন্য সকলের সহযোগিতা কামনা করি। আমি ষষ্ঠ বার নির্বাচিত হয়েছি সম্পূর্ন কৃতিত্ব আপনাদের। আজ আপনারা আমাকে যে সংবর্ধনা দিলেন এতে আমি অভিভূত হয়েছি।
আরো বক্তব্য রাখেন বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ শেফালী বেগম বাণীবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা বাচ্চু, বিশিষ্ঠ সমাজ সেবক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বাণীবহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী মোল্লা প্রমুখ।
আলোচনা শেষে সাত শত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় এবং রাতে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































