শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবে আসার সময় বালিয়াকান্দিতে সড়ক দূর্ঘটনায় ডাঙ্কার ঢোল বদাক দল নেতা নিহত –
- Update Time : ০৯:৫৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উৎসব জন্মাষ্টমী উপলক্ষে আজ রবিবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দিতে আয়োজিত অনুষ্ঠানে ডাঙ্কার (এক ধরণের বিশেষ ঢোল) দল নিয়ে যোগ দিতে আসার সময় অটো বাইকের ধাক্কায় বাবুরাম মন্ডল (৬৫) নামে ওই দলের দল নেতা নিহত হয়েছেন। বাবুরাম মন্ডল বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের জঙ্গল গ্রামের সুবল চন্দ্র মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উৎসব উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে যোগ দিতে একই উপজেলার জঙ্গল ইউনিয়ন থেকে বাবুরাম মন্ডল ও তার দলের সদস্যরা স্যালো ইঞ্জিন চালিত নসিমনে এসে বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের সামনে নামেন। সেই সাথে তারা ঢোল বাজাতে বাজাতে অনুষ্ঠানস্থল ইলিশকোল- রায়পুর মহাশ্মশানের দিকে রওনা হন। সে সময় একটি অটোবাইক বাবুরাম মন্ডলের নাতনীকে চাপা দিতে যায়। তিনি তাকে রক্ষা করতে গেলে সেটি বাবুরামকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে প্রথমে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকালের দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবুরাম মারা যান।
বালিয়াকান্দি উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সনজিৎ কুমার দাস জানান, বাবুরাম একজন সৌখিন লোক। সে ডাঙ্কার দল পরিচালনা করতেন। তাকে গাড়ীতে ধাক্কা দেওয়ার পর উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকালে মারা যান।
বালিয়াকান্দি থানার ওসি (তদন্ত) আবুল কালাম ভুইয়া জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং ফরিদপুর েেমডিকেল কলেজ হাসপাতালের দেয়া মৃত্যু সনদে হৃদরোগে বাবুরাম মারা গেছেন। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ দায়ের করা হলে আইনানুগ ব্যবস্থ্য গ্রহণ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































