শোক সংবাদ- রাজবাড়ীর বিশিষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবিত্রি চক্রবর্তী পরলোক গমন –
- Update Time : ০৯:৫৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮
- / ৪৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের বিশিষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আবোল-তাবল শিশু সংগঠনের উপদেষ্টা, এ্যাড: দেবাহুতি চক্রবর্তীর মা সাবিত্রি চক্রবর্তী (৯৪) গত সোমবার রাত আড়াইটার দিকে শহরের সজ্জকান্দাস্থ নারায়ন বাবু’র পুকুরচালা এলাকার নিজ বাস ভবনে বাধ্যক্ষ জনিত কারণে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার দুপুরে জেলা শহরের পৌরশ^াশানে তার লাশ দাহ করা হয়েছে। তার মৃত্যুতে রাজবাড়ীর সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
সাবিত্রী চক্রবর্তীর মৃত্যুতে রাজবাড়ীর পূজা উদযাপন পরিষদের শোক
প্রেস বিজ্ঞপ্তি ঃ রাজবাড়ী শহরের সজ্জনকান্দার প্রয়াত বিশিষ্ট ব্যবসায়ী কুমারেশ চক্রবর্তীর (নারান চক্রবর্তী) সহধর্মীনি শ্রীমতি সাবিত্রী চক্রবর্তী গত ২৩ জুলাই রাত ২ টায় বার্ধক্য জনিত কারণে সজ্জনকান্দাস্থ নিজ বাড়ীতে পরলোক গমন করেছেন।
তার মৃত্যুতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজবাড়ী জেলা শাখা গভীর ভাবে শোকাহত। শ্রমতি সাবিত্রী চক্রবর্তীর আতœার শান্তি কামনা করছি ও সাথে সাথে পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। পূজা উদ্যাপন পরিষদ, রাজবাড়ী জেলা শাখা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































