শোক সংবাদ- গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের শিক্ষক রঞ্জু আর নেই –
- Update Time : ০৯:১৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুলাই ২০১৮
- / ৫৪ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রী কলেজের অর্থনীতি বিভাগের জনপ্রিয় শিক্ষক রুহুল আমিন কাদরী রঞ্জু আর নেই। বুধবার বেলা ১২টার দিকে হৃদ রোগে আক্রান্ত হয়ে ৪৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তিনি গোয়ালন্দ পৌরসভার বাহাদুরপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পরিবারের সদস্যসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ আসর স্থানীয় কোরবান আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রঙ্গনে নামাজে যানাজা শেষে মরহুমের বাড়ি সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে। সদা হাস্যজ্জল জনপ্রিয় এই শিক্ষকের অকল মৃত্যুতে গোয়ালন্দে শোকের ছায়া নেমে এসেছে। তার স্ত্রী একই কলেজের ইংরেজী বিভাগের শিক্ষক।
গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদের শেখ রাজবাড়ীবিডিকে জানান, জনপ্রিয় শিক্ষক রুহুল আমিন কাদরী রঞ্জু নিজ বাড়িতে হঠাৎ করে হৃদ রোগে আক্রান্ত হন। তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার আগেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তার মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করে জানান, রঞ্জুর মৃত্যুতে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেমন অপুরনীয় ক্ষতি হয়েছে, তেমন গোয়ালন্দ একজন সদালাপী, হাস্যজ্জল একজন সাদা মনের মানুষকে হারালো। তার পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান তিনি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































