শুরু হলো রাজবাড়ী শহর রক্ষা প্রকল্পের কাজ –
- Update Time : ১০:০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ জুন ২০১৮
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের পূর্ব উড়াকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বুধবার দুপুরে “রাজবাড়ী শহর রক্ষা প্রকল্প ফেজ-২” প্রকল্প এর কাজ উদ্বোধন করা হয়েছে। ওই কাজের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। যদিও এ কাজ বেঁধে দেয়া সময়ের এক বছর পর শুরু করা হলো বলে জানাগেছে।
এর আগে রাজবাড়ীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় “রাজবাড়ী শহর রক্ষা প্রকল্প ফেজ-২” শীর্ষক প্রকল্পের কাজ বাংলাদেশ নৌ-বাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেড কর্তৃক সম্পাদনের বিষয়ে সমন্বয় সভা। জেলা প্রশাসক শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী, খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর আনিসুর রহমান মোল্লা, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, পানি উন্নয়ন বোর্ড ফরিদপুর কার্যালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী একেএম ওহায়েদ উদ্দিন চৌধুরী, একই কার্যালয়ের তত্তাবধায়ক প্রকৌশলী আব্দুল হেকিম, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খান মোঃ জহুরুল হক, জেলা পনি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার প্রমুথ।
সভায় জানানো হয়, পদ্মা নদীর ভাঙ্গনে দিশেহারা রাজবাড়ী বাসীর জন্য একনেকে প্রায় ৩ শত ৪২ কোটি ঢাকার “রাজবাড়ী শহর রক্ষা প্রকল্প ফেজ-২ প্রকল্প অনুমোদিত হয় বিগত বছরের ১ আগষ্ট। এ প্রকল্পের আওতায় সাড়ে ৫ কিলো মিটার পদ্মা নদীর ডান তীর সংরক্ষণ এবং ৪.৭০০ কিলো মিটার পদ্মা নদীর ড্রেজিং কাজ বিগত বছরের জুলাই মাস থেকে ২০২০ সালের জুন পর্যন্ত চলার কথা। তবে এ প্রকল্পের কাজ বাংলাদেশ নৌ-বাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেড-এর মাধ্যমে ডিপিএম পদ্ধতীতে বাস্তবায়নের নিমিত্তে ক্রয়প্রস্তাবটি গত ১৮ এপ্রিল সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন লাভ করে এবং গত ৭ জুন চুক্তিপত্র সম্পাদন করে। যে কারণে আজ বিকালে জেলা সদরের উড়াকান্দা এলাকায় অস্থায়ী জরুরী প্রতিরক্ষার কাজ (বালু ভর্তি জিও ব্যাগ ফেলা) শুরু করা হয়। সেই সাথে জানানো হয় আগামী শুকনা মৌসুমে স্থায়ী প্রতিরক্ষার কাজ শুরু করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































