শুভসংঘের পক্ষ থেকে রাজবাড়ীর নবাগত ইউএনও মার্জিয়া সুলতানাকে ফুলেল শুভেচ্ছা-
- Update Time : ০৬:২৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
- / ৬০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“শুভ কাজে সবার পাশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী জেলা শাখা ১০ বছরেরও বেশি সময় ধরে নানা রকম সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে সোমবার বিকালে রাজবাড়ীর পত্রিকা বিক্রেতা ও দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে ওই কম্বল বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে রাজবাড়ী সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও রাজবাড়ী সরকারী কলেজের সহযোগি অধ্যাপক সরোয়ার মোর্শেদ খান স্বপনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা ও রাজবাড়ী সরকারী কলেজের সহযোগি অধ্যাপক আশরাফ হোসেন খান, সাধারণ সম্পাদক ও রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশিদ মন্ডল, সহ-সভাপতি ও রাজবাড়ী শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, অংকুর স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক নাজমুল আলম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ও শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান,
সমাজকল্যান বিষয়ক সম্পাদক ও মীর মোশাররফ হোসেন কলেজের সহকারী অধ্যাপক রাজ্জাকুল আলম, নারী বিষয়ক সম্পাদক ও শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গুলশান আরা মিতা, ফারিয়া আক্তার রোজা, দৈনিক কালের কণ্ঠের রাজবাড়ীর এজেন্ট আব্দুল কুদ্দুস, কলের কণ্ঠের রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনসহ জেলা শহরের সকল পত্রিকা বিক্রেতারা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































