শিমুলিয়া-কাঠালবাড়ি রুটে ফেরি চলাচল ব্যহত, দৌলতদিয়ায় ৪ কিলোমিটার জুড়ে ট্রাকের দীর্ঘ সারি-
- Update Time : ১০:১৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অগাস্ট ২০১৮
- / ৬৩ Time View
আসজাদ হোসেন আজু, রাজবাড়ী বার্তা ডট কম :
দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি সংকট ও তীব্র ¯্রােতের কারণে স্বাভাবিক যানবাহন পারাপার ব্যহত হচ্ছে। পাশাপাশি শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের লৌহজং চ্যানেলে নাব্য সংকটের কারণে ওই রুটে গত তিন দিন ধরে রোরো (বড়) ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতেকরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের উপর পড়ছে বাড়তি চাপ। বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ দৌলতদিয়া প্রান্তে ৪ কিলোমিটার জুড়ে ৫ শতাধিক পন্যবাহি যানবাহন সিরিয়ালে আটকা পড়ে।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি সংকট ও তীব্র ¯্রােতের কারণে ফেরি পারাপারে প্রায় দ্বিগুন সময় লাগায় যানবাহন আটকা পড়ছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ১৪ টি ফেরি চলছিল। ৩টি ফেরি পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে মেরামতে ছিল।
এদিকে দক্ষিণাঞ্চলের অপর গুরুত্বপূর্ণ শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের লৌহজং চ্যানেলে তীব্র নাব্য সংকটের কারণে গত তিনদিন ধরে ওই রুটে রোরো ফেরি চলাচল করতে পারছে না। কর্তৃপক্ষ জরুরী ভিত্তিতে ছোট ফেরিগুলো দিয়ে যাত্রীবাহি যানবাহনগুলো পারাপার করছে। এতেকরে ওইরুটের পন্যবাহি ট্রাক ও কাভার্ড ভ্যানগুলো নদী পারাপার হতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে আসছে। ট্রাফিক সপ্তাহ উপলক্ষে মহাসড়কে পুলিশের ব্যাপক তৎপরতার কারণে যানবাহনের সংখ্যা কমে গেলেও এ কারণে দৌলতদিয়া ঘাট এলাকায় দেখা দিয়েছে পন্যবাহি ট্রাক ও কাভার্ড ভ্যানের দীর্ঘ সারি।
আটকে থাকা চালকরা অভিযোগ করেছেন, বাড়তি টাকা দিলেও দালাল ছাড়া তারা ফেরির টিকিট পাচ্ছে না। অনেক চালক দালাল ও পুলিশকে ম্যানেজ করে অনেক বেশী টাকা দিয়ে সিরিয়ালের তোয়াক্কা না করে আগে ফেরিতে উঠে যাচ্ছে। অথচ শত শত ট্রাক চালক সিরিয়ালে ঘন্টার পর ঘন্টা আটকে আছে।
মংলা বন্দর থেকে এলপি বোঝাই করে আসা ট্রাক শফিকুল ইসলাম জানান, তিনি বুধবার দিনগত রাত ১২টার দিকে দৌলতদিয়া ঘাটে এসে সিরিয়ালে আটকা পড়েন। এর আগে ফোনে দালালের সাথে যোগাযোগ করে ১ হাজার ৬০ টাকার টিকিট ১ হাজার ৬০০ টাকা দিয়ে সংগ্রহ করেন।
যশোরের বেনাপোল থেকে ওষুধ তৈরীর কাঁচামাল (পাউডার) বোঝাই করে আসা কাভার্ড ভ্যান চালক আ. খালেক জানান, তিনি এ মালামাল নিয়ে চট্রগ্রাম যাবেন। বুধবার রাত থেকে সিরিয়ালে আটকে আছি। ২ হাজার টাকা দিয়ে দালালের কাছ থেকে টিকিট সংগ্রহ করেছি। কিন্তু কখন ফেরির নাগাল পাব বুঝতে পারছি না। মহাসড়কে আটকা থেকে নানা ধরনের দুর্ভোগের শিকার হচ্ছি।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সফিকুল ইসলাম জানান, তীব্র স্রোত ও ফেরি কম থাকার কারণে গত কয়েকদিন ধরে দৌলতদিয়া-পাটুরিয়ায় যানবাহন পারাপার ব্যহত হচ্ছে। পাশাপাশি লৌহজং চ্যানেলে নাব্য সংকটের কারণে রোরো ফেরি চলাচল বন্ধ থাকায় ওই রুটের পন্যবাহি যানবাহনগুলো এ রুটে আসছে। যে কারণে দৌলতদিয়ায় পন্যবাহি যানবাহন সিরিয়ালে আটকা পড়ছে। দালালদের বিষয়ে আমার কিছু জানা নেই।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































