শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে রাজবাড়ীতে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান –
- Update Time : ০৯:২৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯
- / ৭৩ Time View
লিটন চক্রবর্তী, রাজবাড়ী বার্তা ডট কম :
একযোগে সারাদেশে স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে রাজবাড়ী প্রেসক্লাব এর সামনে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন রাজবাড়ী জেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক জামির হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল মতিন প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, এমপিও ভুক্ত না হওয়ার কারণে ১০ থেকে ২৫ বছর যাবৎ লক্ষাধিক শিক্ষক মানবেতর জীবন যাপন করছে। যা অত্যন্ত কষ্টকর ও বেদনাদায়ক। অবিলম্বে তাদের দাবি মেনে নেয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানান। সমাবেশ শেষে সংগঠনটির জেলা কমিটির নেতরা রাজবাড়ী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































