শিক্ষা প্রতিষ্ঠানে সামনে রাজবাড়ী ওয়ার্কার্স পার্টির মাস্ক বিতরণ –
- Update Time : ১০:৪০:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
- / ৫৭ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা অতিমারির কারণে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার সুবাধে সবার স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে রাজবাড়ীর শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মাস্ক বিতরণ করেছে বাংলাদেশ ওয়ার্কার্স পাটি রাজবাড়ী শাখা।
রবিবার সকালে শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের সামনে কমরেড খায়রু ব্রিগেড এর স্বরণে রাজবাড়ী ওয়ার্কার্স পার্টি শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে স্বাস্থ্য সুরক্ষার এ মাস্ক বিতরণ করেন।
মাস্ক বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক এ্যাডঃ রেজাউল করিম রেজা, সদস্য গোলাম মোস্তফা মোস্তাই, এ্যাডঃ বিপ্লব কুমার রায়, এ্যাডঃ আবর আলী, ছাত্রনেতা তন্ময় দাস, সদস্য অরবিন্দ বিশ্বাস, মিলন বিশ্বাস, অজিত সরকার প্রমূখ।
জানাযায়, করোনা মহামারির মধ্যে অসহায় দুঃস্থ্যদের মাঝে খাদ্য ও নগদ অর্থ সহায়তা করেছে দলটি। এছাড়া স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণসহ জনসচেতনতা তৈরিতে কাজ করেছে। বর্তমানে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সচেতনার পাশাপাশি মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেছে। পর্যায়ক্রমে জেলা শহরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দলটি মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানাযায়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































