শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন –
- Update Time : ১০:৩৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১ অগাস্ট ২০১৮
- / ৭২ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজধানীতে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদ ও নিরাপদ সড়ক চাই এই দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের সাধারন সম্পাদক মোঃ কাউসার আহম্মেদ রিপন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ, ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের সহ-সাধারন সম্পাদক হাবিবুর রহমান মিরাজ, সাংগঠনিক সম্পাদক রাতুল হাসান জনি।
মানববন্ধনে বক্তারা, গতকাল রাজধানীতে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,
সড়ক দূর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর ঘটনায় জরিত ঘাতক বাসচালক ও গতকাল মঙ্গলবার শিক্ষার্থীদের উপর হামলাকারী পুলিশদেরকে চিহিৃত করে আইনের আওতায় আনার দাবী জানান এবং নিরাপদ সড়কের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঠিক ভাবে দ্বায়িত্ব পালনের অনুরোধ করেন। এছাড়া হোস্টেলে বসবাসরত শিক্ষার্থীদের খাবার নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেন বক্তরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































