শিক্ষক আব্দুল খালেক মোল্লার প্রথম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত
- Update Time : ০৬:১৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
- / ২০১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের অংকুর স্কুলের শিক্ষক, শহরের পরিচিত মুখ, বিশিষ্ঠ সংগীত ওস্তাদ আব্দুল খালেক মোল্লার প্রথম মৃত্যু বাষিকীতে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর মধ্যপাড়ার রাবেয়া কাদের ফাউন্ডেশন ও রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের উদ্যোগে এই স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়।
রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের সভাপতি শাজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, স্থানীয় সমাজ সেবক মোক্তার হোসেন মোল্লা, আর্ট শিক্ষক গোলাম আলী, রাজবাড়ী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ জাহাঙ্গীর হোসেন, সংগীত শিল্পী আব্দুল জব্বার, মরহুম আব্দুল খালেক মোল্লার মেয়ে ও বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক মৌসুমী সাথী, আডিয়াল স্কুলের অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম, রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাকসহ অন্যান্যরা। সভায় সঞ্চলনায় ছিলেন, রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের তত্বাবধায়ক আরজু মিয়া। পরে সংগীত ওস্তাদ আব্দুল খালেক মোল্লার সুর করা গান পরিবেশন করেন শিল্পীরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































