শারদীয় দূর্গা পূজা উপলক্ষে রাজবাড়ীতে পূজা উদযাপন পরিষদের সভা অনুষ্ঠিত –
- Update Time : ০৭:২১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
- / ৬৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী সদর উপজেলা শাখার, কার্যনিবাহি সভা ও শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা আজ শুক্রবার বিকালে জেলা শহরের লক্ষীকোল হরিসভা মন্দিরে অনুষ্ঠিত হয়েছে।
অরুণ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা কমিটির সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, জেলা কমিটির উপদেষ্টা মুক্তিযোদ্ধা শিবুপদ বিশ্বাসসহ উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় করেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ সমীর কুমার দাস ও পৌর কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সাহা।
পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান প্রয়াত মেজর সি,আর,দত্ত, প্রয়াত অশোক বাগচী, প্রয়াত পুলক লাহেরী, পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা কমিটির উপদেষ্টা এ্যাডঃ গনেশ নারায়ন চৌধুরীর মাতা প্রয়াত মহা মায়া চৌধুরী সহ যিনারা পরোলোকগমন করেছেন তিনাদের আত্মার শান্তি কামনান্তে এক মিনিট নিরবতা পালন ও শোক প্রস্তাব আনা হয়। অনুষ্ঠান চলাকালীন কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা বিপ্লব কুমার ভিডিও মাধ্যমে উপস্থিত সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































