শারদীয়া দূর্গা উৎসব পালনে ২৬ নির্দেশনা, বালিয়াকান্দিতে পূজা উদযাপন পরিষদের সভা –
- Update Time : ১০:৩৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
- / ৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
শারদীয়া দূর্গা উৎসব পালনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ২৬ নির্দেশনা বাস্তবায়নের লক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে ইসলামপুর ইউনিয়নের শহীদনগর কালি ও দূর্গা মন্দির প্রাঙ্গণে ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি শংকর কুমার সাহার সভাপতিত্বে বক্তৃতা করেন, জেলা পূজা পরিষদের সহ-সভাপতি বিনয় কুমার চক্রবর্তী, উপজেলা পূজা পরিষদের সভাপতি রাম গোপাল চট্রোপাধ্যায়, উপজেলা ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুজয় কুমার পাল, পূজা পরিষদের সাধারণ সম্পাদক নিতিশ চন্দ্র মন্ডল, ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সনজিৎ কুমার দাস, উপজেলা পূজা পরিষদের প্রচার সম্পাদক নিভাষ মজুমদার, ইসলামপুর ইউনিয়ন পুজা পরিষদের সাধারন সম্পাদক শংকর কুমার শর্মা, ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রদীপ কুমার মন্ডলসহ বিভিন্ন মন্দিরের সভাপতি-সাধারন সম্পাদক বক্তৃতা করেন। এসময় ধর্মীয় নেতারা বাল্য বিয়ের কুফল সম্পর্কে বলেন, গাছের কাচা ফলের বীজ যেমন মাটিতে অঙ্কুরিত হয়ে ফুল আসার আগেই অপুষ্টিতে ঝড়ে যায়। ঠিক তেমনই বাল্য বিয়ে হলে বিবাহিত স্বামী-স্ত্রী ও সন্তানাদি অপুষ্টিতে ভোগে। সাংসারিক জীবনে অশান্তি বিরাজ করে। অকালে প্রাণ হারায়।
আতœহত্যা সম্পর্কে বলেন, মানুষের স্বাভাবিক মৃত্যুর সময় পরিবার পরিজন পাশে থেকে মহান সৃষ্টি কর্তার স্বরণ করে। আতœহত্যা করলে পরিবারটি স্বাভাবিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এ কারণে আতœহত্যাকারী ব্যক্তির আতœা স্বর্গবাসী হয় না। আতœহত্যা মহাপাপ। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সকলকে সচেতনতামুলক ভাবে পূজা পরিষদের নির্দেশনা মেনে পূজা অর্চনা করার অনুরোধ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































