শান্তি সম্প্রতি বজায় রাখার দাবিতে রাজবাড়ীতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান
- Update Time : ০৮:৪৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
- / ১৬৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সার্বজনীন শারদীয় দূর্গোৎসব পালন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতকরণ ও জেলায় শান্তি সম্প্রীতিবজায় রাখা ও শান্তি সম্প্রতি বজায় রাখার দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে স্মারক লিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডা: পূর্ণিমা দত্ত, সাধারন সম্পাদক ক্রিস্টিনা মারিও রেখা এবং আন্দোলন সম্পাদক শায়লা তাবাসসুম নেওয়াজ স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়েছে, বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘ সময় ধরে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সমতা ভিত্তিক ,সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বহুমুখী ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ মহিলা পরিষদ সব সময়ই সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুন্ন করার মতো অপতৎপরতার বিরুদ্ধে অবস্থান করে আসছে।
অল্পদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধানধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করবে যা এর ঐতিহ্যের অঙ্গ, যেখানে সবাই নির্বিঘেœ নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবে এটাই স্বাভাবিক প্রত্যাশা।
শারদীয় দূর্গোৎসব আয়োজনের প্রাক্কালে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ়, জোরদার করার আহŸান জানিয়ে আমাদের আয়োজনে গত ০৩ অক্টোবর ২০২৩ মঙ্গলবার সকাল ১০ টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে রাজবাড়ীর বিভিন্ন সংগঠনের সদস্যদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ্ই অপশক্তির বিরুদ্ধে আমরা সম্মিলিত ভাবে প্রতিরোধ গড়ে তুলতে চাই। উক্ত মানববন্ধনে উঠে আসামূল বক্তব্য সমূহ নি¤œরূপ –
১. রাজবাড়ী জেলার সর্বস্তরে নিরাপত্তা রক্ষায় জেলা ও পুলিশ প্রশাসনের জোর ভ’মিকা কাম্য।
২. আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন মাধ্যমে অধিকতর তৎপর ভ’মিকা পালন কাম্য।
৩. রাজবাড়ী জেলা পূজা পরিষদ ও ৪৪১ টি পূজা কমিটি আইন শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় অধিকতর জোরালো ভ’মিকা কাম্য।
৪. রাজবাড়ী জেলার বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বেচ্ছাসেবী সংগঠন সমূহ জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ন ভ’মিকা কাম্য।
৫. জেলার বিভিন্ন গুরুত্বপূর্ন এলাকার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রনে অধিকতর গুরুত্বপূর্ন ভ’মিকা কাম্য।
৬. পূজার কয় দিন বিদ্যুৎ সংযোগ নিরবচ্ছিন্ন রাখার প্রচেষ্টা গ্রহণকাম্য।
৭. জেলার পূজা পরিষদ ও পুজা কমিটি সমূহের কাছে উচ্চ শব্দ নিয়ন্ত্রণে অধিকতর দায়িত্বশীল ভ’মিকা এবং যে কোনো ধরণের উচ্ছৃঙ্খল তা নিয়ন্ত্রণে জোর ভ’মিকা রাখা কাম্য।
৮. যে কোন ধরণের গুজব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণ কাম্য।
আসুন, দেশের সকল বিবেক বান, মানবতা বোধ সম্পন্ন মানুষের সহায়তায় ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণী নির্বিশেষে সকল নাগরিকের অধিকার সমুন্নত রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুস্থ সংস্কৃতি গড়ে তুলি, সাম্প্রদায়িক বন্ধন আরও জোরদার করি।
আমরা মনে করি প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন-এর সম্মিলিত উদ্যোগে সাম্প্রদায়িক হামলার ঘটনা প্রতিরোধ ও প্রতিকারে কার্যকর ভ’মিকা রাখবে। শারদীয় দূর্গোৎসব সকলের জন্য আনন্দময় হোক।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































