শান্তিপূর্ণ পরিবেশে রাজবাড়ী সদরের ১৪ ইউপি’র নির্বাচন অনুষ্ঠিত –
- Update Time : ০৮:০২:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
- / ৮৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
উৎসবমূখর পরিবেশে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচন রাজবাড়ী সদর উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদের ১২৭ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল থেকেই ভোট কেন্দ্র গুলো কর্মী সমর্থকদের পাশাপাশি ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। বিশেষ করে কেন্দ্র গুলোতে নারী ও বৃদ্ধ ভোটারদের উপস্থিতি ছিল বেশি।
নির্বাচনে রাজবাড়ী সদর উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৪, সাধারন ওয়ার্ড সদস্য (মেম্বর) পদে ৪৩৩ জন ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য পদে ১৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এরমধ্যে বিনা প্রতিদ্বন্দীতায় বানিবহ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত শেখালী আক্তার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে নির্বাচনী এলাকায় রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব, বিজিবি, স্ট্রাইকিং ফোর্স, আনসারসহ অন্যান্যরা। এদিকে ভোট কেন্দ্রের বাইরে বড়দের পাশাপাশি প্রচারনা শিশুদের দেখাগেছে।
রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম এবং পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান নির্বাচন পরবর্তী এক প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































