শহীদ শেখ রাসেল-এর ৫৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে এমপি কাজী কেরামত আলীর বাণী
- Update Time : ১১:০৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
- / ১৮৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
১৮ অক্টোবর শেখ রাসেল -এঁর ৫৯ তম জন্মবার্ষিকী। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র। ১৯৬৪ সালের ১৮ অক্টোবর জাতির পিতার স্মৃতি বিজরিত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জন্ম নেন শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্য সদস্যদের সাথে হত্যা করা হয় শিশু রাসেলকেও। ১১ বছর বয়সেই নিভে যায় শেখ রাসেলের জীবন প্রদীপ।
শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধি বোধ সম্পন্ন মানুষের কাছে পরম আদরের নাম। তিনি আজ আমাদের মাঝে নেই। কিন্তু আছে তার স্মৃতি। বাংলাদেশে সব শিশুর মধ্যে আজও বাঙ্গালী জাতি রাসেলকে খুঁজে ফেরে। এই শিশুদের রাসেলের চেতনায় গড়ে তুলতে হবে।এমন এক উজ্জ্বল শিশুর সত্তাবুকে ধারণ করে বাংলাদেশের শিশুরা বড় হোক। খুনিদের বিরুদ্ধে তারা তীব্র ঘৃণা বর্ষণ করুক। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে দেশের সব শিশু এগিয়ে আসুক।
শহীদ শেখ রাসেল-এঁর জন্মদিনে আমি সকলকেউন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে অংশ গ্রহণের আহবান জানাই।
শুভ জন্মদিন, শেখ রাসেল।
(কাজী কেরামত আলী)
সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও জাতীয় সংসদ সদস্য রাজবাড়ী-১ আসন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































