শরবতের সাথে ঘাস নিধনের ওষুধ খাইয়ে রাজবাড়ীতে এসএসসি পরীক্ষার্থীকে হত্যার অভিযোগ
- Update Time : ১০:১৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
- / ৯৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে শরবতের সাথে ঘাস নিধনের ওষুধ খাইয়ে মোঃ সজিব মজুমদার সুমন (১৬) নামে একজন এসএসসি পরীক্ষার্থীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে বুধবার রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মৃত সুমন রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুরের মজুমদারপাড়া গ্রামের ইলিয়াস মজুমদারের ছেলে।
মামলার বাদী ইলিয়াস মজুমদার জানিয়েছেন, তার ছেলে সুমনের এবার স্থানীয় কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করার কথা ছিলো। গত ৯ এপ্রিল সন্ধ্যায় তাদের গ্রামের মোঃ শাহ আলম মুন্সির ছেলে মোঃ বাচ্চু মুন্সি (৩৫) তার ছেলে সুমন ও ভাগিনা মোঃ রাশেদ শেখ (১৫) সাথে নিয়ে স্থানীয় লোকমান মজুমদারের দোকানের সামনের রাস্তার পাশে বসে বাড়ী থেকে আনা স্পেশাল শরবত পান করে। শরবত পান করার পর পরই সুমন ও রাশেদ অসুস্থ হয়ে পরে। সে সময়ই স্থানীয়রা তাদের দুই জনকে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে দুই জনকেই ফরিদপুরের পৃথক দুটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গুরুতর অবস্থায় সুমনকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতালেই চিকিৎসাধিন অবস্থায় গত ২৫ এপ্রিল ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। মরদেহ বাড়ীতে নিয়ে আসার পর রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা তা উদ্ধার করে ময়না তদন্তের পর তাদের কাছে হস্তান্তর করে। যদিও তার ভাগিনা রাশেদ শেখ এখন আশংকা মুক্ত।
তিনি আরো বলেন, পরবর্তীতে তারা জানতে পেরেছেন অজ্ঞাত কারণে বাচ্চু মুন্সি শরবতের সাথে ঘাস নিধনের কিটনাশট মিশিয়ে তার ছেলে সুমন ও ভাগিনা রাশেদকে খাওয়ায়। বাচ্চু মুন্সি কেন এভাবে হত্যার করলো সুমনকে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন বিরোধ নেই বাচ্চুর সাথে তাদের। অথচ অজ্ঞাত কারণে সে সুমনকে হত্যা করলো এবং ভাগিনা রাশেদ সঠিক চিকিৎসার কারণে জীবন ফিরে পেয়েছে। তিনি ঘাতক বাচ্চুকে দ্রুত গ্রেপ্তারের দাবীও জানান।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই মনিরুজ্জামান মাতুব্বর জানিয়েছেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































