শত নাটকের অভিনয় শিল্পী রাজবাড়ীর তুলি –
- Update Time : ০৭:১৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
- / ৭৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আজরা জেবিন তুলি রাজবাড়ীর কৃতি সন্তান। তিনি মানবতার কল্যাণ ফাউন্ডেশন রাজবাড়ী শাখার সভাপতি, বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত অভিনেত্রী, মঞ্চ ও আবৃত্তি শিল্পীও। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুদ্রন ও প্রকাশনা অধিদপ্তরে কর্মরত রয়েছেন। এক মেয়ে ও এক ছেলে সন্তানের জননী তুলি। তার মেয়ে রাজধানী ঢাকার হলিক্রস কলেজে পড়াশোনা করে। তিনি রাজবাড়ী জেলা শহরের ভবানীপুর ফুড অফিস এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃধা ওয়াজেদ আলীর মেয়ে।
আজরা জেবিন তুলি বলেন, আমি ২০০৬ সালে আকরাম খানের নাবিলা চরিত ধারাবাহিক নাটক দিয়ে কাজ শুরু করি, পরে থিয়েটার নাগরিক নাট্যাংগন যোগ দেই। স্বল্প সময়ের অসংখ্য নাটকের পাশাপাশি এক ঘন্টার সর্টফিল্ম মিলে ৫০ টা ও ধারাবাহিক ৩০ টার মত নাটকে অংশ গ্রহণ করেছি। মঞ্চ নাটক প্রাগৈতিহাসিক, মা যে জননী কান্দে, লাকী এনামের পরিচালনায় সেই সব দিন গুলি, হাফিজুর রহমান সুরুজ এর যুদ্ধ এবং যুদ্ধ, তালা, এবং তৃতীয় পুরুষ এ কাজ করেছি।
আমি বাংলাদেশ টেলিভিশন -এর জনপ্রিয় রিয়েলিটি শো- এই বাড়ি সেই বাড়ির উপস্থাপিকা এবং তালিকাভুক্ত নাট্য শিল্পী। আবৃত্তি করি মুক্ত ধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রে, ২০০৬ থেকে, সেখানে বালিকা আশ্রম, কথামানবী, শ্রুতিনাটক লক্ষীর পরিক্ষা, সেই সব দিন গুলি, পৌষ এলো, আগুন রংগের দিন গুলি। সিদ্দিকুর রহমান পারভেজ এর প্রযোজনায় কাজ করেছি, স্বপ্নচুড়া, আমি অভিনয় শিল্পী সংঘের সদস্য এবং ভয়েস আর্টিস্ট।
চ্যানেল আই -এর তুর্কি সিরিয়াল লুকানো ভালোবাসা তে কন্ঠ দিয়েছি। তাছাড়া অনেক বিজ্ঞাপন ও বিদেশি সিরিয়ালে কন্ঠ দিয়েছি। বাংলাদেশ বেতারের নিয়মিত শ্রুতি অভিনয় শিল্পী। চ্যানেল আই- এর ক্রাইম স্টোরি, জি এম সৈকত -এর সর্টফিল্ম মা, রাজু খান-এর ভজকট, রাজিবুল ইসলাম রাজিব -এর গ্রামের নাম অচিন্তপুরে কাজ করেছি।
বিজ্ঞাপন- রাধুনি কীর্তিমতী নারী, ডেসকো প্রিপেইড মিটার, কারিগরি শিক্ষা নিলে দেশ বিদেশে কর্ম মেলে।
সিনেমা – গৌতম ঘোষ-এর মনের মানুষ।
নাটক- ললিতা, নাবিলা চরিত আকরাম খান, ললিতা জুয়েল মাহমুদ, মাহফুজুর রহমান- এর তোমার দোয়ায় ভালো আছি না, মোহন খান-এর নীড় খোজে গাংচিল, রাজু খান-এর মা, দীল মহম্মদ দিলু-এর স্মৃতি দিয়ে ঘেরা, রুমান রুনি-এর বউ বদল, গৌতম কৈরি-এর কাচের ক্যানভাসেও কাজ করেছি।
মানবতার কল্যাণ ফাউন্ডেশন রাজবাড়ী শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, আজরা জেবিন তুলি একজন মানবিক সমাজকর্মীও। তিনি যখনি রাজবাড়ীতে আসেন তখনি কোন না কোন সামাজিক কার্যাক্রম পরিচালনা করেন। তার এই কর্মযজ্ঞা আরো বেগবান হোক সেটাই কামনা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































