শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং চালু রাখতে হবে -গোয়ালন্দে শিক্ষা প্রতিমন্ত্রী –
- Update Time : ১০:০১:৪১ অপরাহ্ন, রবিবার, ৭ অক্টোবর ২০১৮
- / ৫৪ Time View
আজু সিকদার,রাজবাড়ী বার্তা ডট কম :
সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং চালু রাখতে হবে। আমাদের শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং শুধু শুরু করলে হবে না। তা যাতে সর্বদা সক্রিয় থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। বর্তমান সরকার সব শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিংকে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে। আগামী প্রজন্মকে স্কাউটিংয়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করতে বাংলাদেশ স্কাউটসকে সার্বিক সহায়তা করা হচ্ছে।
রোববার দুপুরে গোয়ালন্দ উপজেলার শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি জানি গোয়ালন্দের বিদায়ী ইউএনও সাহেবের আন্তরিক চেষ্টায় এই উপজেলা শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং চালু করা সম্ভব হয়েছে। এটা যেন ঝিমিয়ে না যায় সেদিকে সকলকে দৃষ্টি রাখতে হবে। বৃহত্তম ফরিদপুরের ৫টি জেলার মধ্যে রাজবাড়ীর গোয়ালন্দেই প্রথম শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং চালু করায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
গোয়ালন্দ নাজিরউদ্দিন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, সাধারন সম্পাদক নুরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী, বাংলাদেশ স্কাউটিংয়ের ফরিদপুর অঞ্চলের উপ পরিচালক লিয়াকত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষ কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা স্কাউটিংয়ের সাধারন সম্পাদক আরিফা বেগম প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































