শঙ্খ ধ্বনিতে দেশ সেরা হলো রাজবাড়ীর তুলি রানী সাহা –
- Update Time : ১০:৫২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
- / ৭৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় পর্যায়ে শঙ্খর ধ্বনি ও উলুর ধ্বনি চূড়ান্ত প্রতিযোগিতায় ঢাকা বিভাগের প্রথম স্থান অধিকারী রাজবাড়ী জেলার তুলি রানী সাহা শঙ্খ ধ্বনিতে প্রথম স্থান অধিকার করেছে। তার এই বিজয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আজ মঙ্গলার দুপুর ২ টার দিকে শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির ঢাকা থেকে জুম ভার্চুয়াল এর মাধ্যমে এই প্রতিযোগিতা শুরু হয়। ৮ টি বিভাগের প্রতিযোগিরা অংশ গ্রহণ করেন। ঢাকা বিভাগের প্রথম স্থান অধিকারী রাজবাড়ী বিনোদপুর রাধা গোবিন্দ জিউর মন্দিরে উক্ত জুম ভার্চুয়াল প্রতিযোগি অংশগ্রহণ করেন।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলার সহ-সভাপতি মিহির চক্রবর্তী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, সাংগঠনিক সম্পাদক তন্ময় দাস,উপজেলা কমিটির সভাপতি অরুণ কুমার সরকার, সাধারণ সম্পাদক সমীর কুমার দাস,স্বজন দাস, দেব জ্যোতি নাগ, বিজয় চক্রবর্তী, কৃষ্ণ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































