শঙ্খ ধ্বনিতে “দেশ সেরা”-এর পুরস্কার পেলেন রাজবাড়ীর স্কুল শিক্ষক তুলি –
- Update Time : ০৯:২৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১
- / ৯৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় পর্যায়ে শঙ্খ ধ্বনি ও উলুধ্বনি চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়াল ওই প্রতিযোগিতার শঙ্খ ধ্বনিতে প্রথম স্থান অর্জন করেছেন রাজবাড়ী জেলা শহরের লক্ষিকোল গ্রামের নিখিল চন্দ্র সাহার মেয়ে ও সদর উপজেলার বেথুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুলি রানী সাহা। তুলি ঢাকা বিভাগেও প্রথম স্থান অধিকার করেছিলেন।
গত রবিবার ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে তুলি রানী সাহার হাতে পুরস্কার স্বরুপ ৫০ হাজার টাকার একটি চেক, একটি ক্রেষ্ট, ও সনদপত্র তুলে দেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতি মন্ত্রী স্বপন ভট্টাচার্য।
সে সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মিলন কান্তি দত্ত, সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জী, দপ্তর সম্পাদক বিপ্লব কুমার দেসহ পূজা উদযাপন পরিষদ অন্যান্য সদস্যরা।
অপরদিকে, সোমবার তুলি রানী সাহা পুরস্কারসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা কার্যালয়ে আসেন। সে সময় জেলা কমিটির সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, সহ-সভাপতি মিহির চক্রবর্তী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) স্বপন কুমার দাস, সদর কমিটির সাধারণ সম্পাদক ডাঃ সমীর কুমার দাসসহ অন্যান্যরা তাকে স্বাগত জানান।
উল্লেখ্য, ২০২০ সালের অক্টোবর মাসে এ প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































