লাকডাউন ঘোষনা : ঈদের আমেজ শেষ না হতেই দৌলতদিয়ায় যাত্রীদের চাপ –
- Update Time : ০৮:১৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১
- / ৭৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আগামীকাল শুক্রবার সকাল ৬টা থেকে কঠোর লকডাউন থাকার কারণে ঈদের দিন শেষ হতেই দৌলতদিয়া ঘাট দিয়ে কর্মস্থল রাজধানী ঢাকাসহ বিভিন্নস্থনে ফিরতে শুরু করেছে মানুষ। ফলে ঢাকামুখি যাত্রীদের চাপ বাড়ছে দৌলতদিয়ায়।
এদিকে ঈদের আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও ঢাকা ছেড়ে বাড়ী আসছে শতশত যাত্রী।
বৃহস্পতিবার সকাল ১০ টার পর থেকে দক্ষিণ পশ্চিমঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়ায় ঘাটে ঢাকামুখি যাত্রী ও যানবাহনের ভির বাড়তে থাকে। তবে পাঁয়ে হাট যাত্রী, ব্যাক্তিগত গাড়ি ও মোটর সাইকেলের চাপ বেশি লক্ষ করা গেছে।
এ সময় সামাজিক দুরত্ব কেউ মানছে না। বরং গাদাগাদি করে ফেরিতে উঠা-নামা করছে যাত্রীরা।
এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ আরও বাড়বে বলে ধারনা করা হচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ শিহাব উদ্দিন জানান, আগামীকাল সকাল ৬টা থেকে ১৪ দিনের কঠোর লকডাউন শুরু। যে কারণে অনেকে ঢাকামুখি এবং ঘরমুখি হচ্ছে। ফলে দৌলতদিয়া ফেরি ঘাটে যানবাহন ও যাত্রীদের ভির বাড়ছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় ১৪টি ফেরি চলাচল করছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































