লকডাউন শেষে দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ –
- Update Time : ০৫:৩১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
- / ৭৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
কঠোর লকডাউন শেষের প্রথম দিনেই ঢাকামুখি যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। ফলে দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে শতশত যানবাহন।
বুধবার সকালে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় ৫ কিলোমিটার সড়কে এ সিরিয়াল দেখাযায়। যদিও বেলা বাড়ার সাথে সাথে এ চাপ আরও বাড়বে বলে সংশ্লিষ্ঠরা জানিয়েছে।
সিরিয়ালে রয়েছে যাত্রীবাহি বাস, পন্যবাহি ট্রাক, কাভার্ডভ্যান ও ছোট গাড়ি। এরমধ্যে পন্যবাহি ট্রাকের সংখ্যাই বেশি। যদিও ঘন্টার পর ঘন্টা নদী পারের জন্য অপেক্ষায় থেকে চরম ভোগান্তি পোহাতে দেখাযায় চালক ও যাত্রীদের। তবে তাদের স্বাস্থ্যবিধি খুব একটা মানতে দেখা যায়নি।
বর্তমানে এ রুটে ছোট বড় ১৪ টি ফেরি চলাচল করছে। এ রুটে ফেরির সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































