লকডাউন না মানায় পাংশায় ৩১ জনের লক্ষাধিক টাকা জরিমানা –
- Update Time : ০৮:৪২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
- / ৭৫ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা ভাইরাস বিস্তার রোধে রাজবাড়ী জেলাকে অনির্দিষ্ট কালের জন্য লক ডাউন ঘোষনা করেছেন জেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় পাংশায় লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থান গ্রহণ করেছেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার সকাল থেকে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম লকডাউন কার্যক্রর করতে ও সামাজিক দুরুত্ব বজায় রাখতে পাংশা বাজারে ভ্র্যমমান আদালত পরিচালনা করেন। এ সময় তিনি লক ডাউন না মানায় ৩১ জনকে ১ লক্ষ ২৪ হাজার ২ শত টাকা জরিমানা করেন। এ সময় পাংশা মডেল থানার এস আই এনছের আলী ও বাংলাদেশ সেনাবাহীনির সদস্যগন ভ্র্যমমান আদালত পরিচালনায় সহযোগীতা করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম পাংশা বাসিকে লক ডাউন মেনে চলার আহবান জানান একই সাথে ব্যবসায়ীদেরকে হুশিয়ারী দিয়ে বলেন লুকো চুরি করে ব্যবসা করা যাবে না সরকারের আইন না মানলে আইনের প্রয়োগ করা হবে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































