লকডাউন : দৌলতদিয়া ঘাটে কমে গেছে যাত্রীর চাপ –
- Update Time : ০৬:৩৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
- / ৬৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
গত কয়েক দিন যাবৎ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তে ফেরি ঘাটে ঘরমুখি যাত্রীদের উপচে পরা ভিড় ছিল। তবে ব্যস্ততম এই ঘাটে আজ সোমবার সকাল থেকে ঘরমুখি যাত্রীর সংখ্যা কমে গেছে। যে সকল ফেরি পণ্যবাহী ট্রাক নিয়ে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসছে সে গুলোতে যাত্রীর সংখ্যা বিগত কয়েক দিনের চেয়ে অনেক কম। তবে প্রতিটি ফেরিতে ব্যক্তিগত যানবাহন অধিক সংখ্যক দেখা গেছে।
এদিকে মড়াসড়কে গনপরিবহন না থাকলে রয়েছে অটোবাইক, তিন চাক্কার ইঞ্জিন চালিত বিভিন্ন প্রকার গাড়ী ও মটরবাইক। এ সকল যানবাহনে অতিরিক্ত অর্থ ব্যয় করে সাধারণ যাত্রীদের চলাচল করতে দেখা গেছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক ফিরোজ শেখ জানিয়েছেন, আজ এ নৌরুটে ১৩ টি ফেরি চলাচল করছে। ওই সব ফেরিতে শুধু পন্যবাহী ট্রাক ও রোগীবাহি এ্যাম্বুলেন্স পারাপার করা হচ্ছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































