ব্রেকিং নিউজঃ
র্যাবের অভিযান : দৌলতদিয়া থেকে কল্যানপুরের ইয়াবা ব্যবসায়ী সোহাগ গ্রেপ্তার –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৬:৫৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা গত সোমবার রাতে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে মোঃ সোহাগ বেপারী (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে। সোহাগ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যানপুর গ্রামের মোঃ খোকন বেপারীর ছেলে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানাগেছে, আসামী সোহাগকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ অবৈধ ভাবে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
Tag :
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১







































































































