রোহিঙ্গাদের ফিঙ্গার প্রিন্ট আছে, ভোটার হবার সুযোগ নাই: সিইসি –
- Update Time : ০২:৪১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯
- / ৯১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমশিনার কেএম নূরুল হুদা বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় প্রতীকে ব্যবহারের সিদ্ধান্ত রাজনৈতিক, নির্বাচন কমিশনের না। রোহিঙ্গারা দেশে প্রবেশের পর তাদের সব আঙ্গুলের ছাপ নিয়েছে পুলিশ প্রশাসন। ফলে রোহিঙ্গাদের ভোটার হবার কোন সুযোগ নাই। একজন ব্যাক্তি তো একবারই ভোটার হতে পারবেন। আর ভুল তথ্য বা আঙ্গুলের ছাপ দিয়ে ভোটার হতে পারবে না তারা। আগে এক ব্যাক্তি একাধিকার ভোটার হতে পারতো কিন্তু এখন সে সুযোগ নাই। এখন সব বায়োমেট্রিক সুতরাং নিজের পরিচয় গোপন রেখে ভোটার হবার সুযোগ নাই।
আজ মঙ্গলবার দুপর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজবাড়ী সদর উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল হুদা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ৯৯ শতাংশ ভোট পড়লেউ উপজেলা পরিষদে বড় রাজনৈতিক দল বিএনপি অংশ না নেওয়ায় ভোটার উপস্থিতি কম ছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান নির্বাচন কমশিনার কেএম নূরুল হুদা ।
স্বাগত বক্তব্য রাখেন, ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম,পিপিএম, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকস, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমানসহ উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি বাস্তবায়ন কর্মকর্তারা। এছাড়া সরকারী দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক, জনপ্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































