রোহিঙ্গাদের সাহায্যার্থে রাজবাড়ী জেলা ঈমাম কমিটির উদ্যোগে সাড়ে ৩ লক্ষাধিক টাকার চেক প্রদান-
- Update Time : ১০:৩৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮
- / ৫৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ইমাম কমিটি রাজবাড়ী জেলা শাখার উদ্যগে ‘রোহিংগাদের সাহায্যার্থে ‘ জেলা প্রশাসকের নিকট তিন লক্ষ চৌষট্টি হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
বুধবার সকাল ১০ টায় রাজবাড়ী জেলা ঈমাম কমিটির উদ্যোগে রোহিংগাদের সাহায্যের জন্য সংগ্রহীত অর্থের চেক রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলীর অফিস কক্ষে গিয়ে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী ঈমাম কমিটির সভাপতি মাওলানা খন্দকার আব্দুল হালিম, সহ-সভাপতি অধ্যাপক মাওলানা ইলিয়াস,সহ-সভাপতি আলাউদ্দিন আজাদ,সংগঠনের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আইয়ুব আনছারি,দপ্তর সম্পাদক খন্দকার আব্দুর রাজ্জাক, অফিস সহকারী হাফেজ আবু বক্কর সিদ্দিক,নির্বাহী সদস্য হাফেজ মোঃ শফিকুল ইসলাম, হাফেজ মোঃ মোবারাক হোসেন।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ঈমাম কমিটি রাজবাড়ী জেলা শাখার দেওয়া তথ্য মতে তাদের উদ্যোগে রোহিংগাদের সাহায্যার্থে বিশ লক্ষ ৬৪ হাজার টাকার নগদ অর্থ সহ সাহায্য সমগ্রী পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































