রেলওয়ের জমি থেকে উচ্ছেদ বন্ধের দাবিতে রাজবাড়ীতে হরিজনদের মানববন্ধন
- Update Time : ০৪:২১:১৭ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
- / ৩১৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে রেলওয়ের জমি থেকে হরিজন সম্প্রদায়ের উচ্ছেদ বন্ধের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন পালিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হরিজন ঐক্য পরিষদ জেলা শাখার ব্যানারে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে হরিজন সম্প্রদায়ের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ গ্রহন করেন জেলা আ’লীগ নেতা, সম্মেলিত সাংস্কৃতিক জোট, নাগরিক কমিটি, মহিলা পরিষদ, এনজিও সংগঠন সমুহ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে হরিজনরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।
মানববন্ধনে হরিজনরা বলেন, প্রায় ২শ বছর ধরে শহরের রেললাইনের পাশে হরিজন ও বিবেকান্দ পল্লিতে তাদের বসবাস। এই পল্লিতে তাদের ৪ মন্দির রয়েছে। এখানে তাদের পূর্বপরুষ সহ বর্তমান প্রজন্ম বেড়ে উঠছে। এবং সমাজের সাথে তাল মিলিয়ে তাদের সন্তানরাও সু-শিক্ষিত হচ্ছে। প্রতিদিন সুর্য্য ওঠার আগে শহরের অফিস-আদালত, রাস্তা-ঘাট পরিস্কার পরিচ্ছন্ন করে তারা সুন্দর পরিবেশ তৈরি করেন। কিন্তু সাম্প্রতিক সময়ে রেলওয়ের উন্নয়নে হরিজনদের উচ্ছেদের নোটিশ দেয় রেলওয়ে । ফলে উচ্ছেদ বন্ধের দাবিতে হরিজনরা আন্দোলনে নামে।
এদিকে হরিজনদের অন্যত্র পুনঃবাসন করা হলে যোগাযোগ ব্যবস্থার কারণে তাদের কাজের ব্যাঘাত ঘটবে । এবং জোর করে পুনঃবাসন করা হলে তারা সারাদেশে পরিস্কার পরিচ্ছন্নের কাজ বন্ধ করে দিয়ে পরিবেশ নোংরা করে দেবার হুমকি দেন।
এ সময় রাজনৈতিক নেতা, মহিলা পরিষদসহ অন্যান্য সংগঠনের নেতারা হরিজনদের পুনঃবাসন না করে উচ্ছেদ না করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানান। এবং তারা বলেন সারাদেশের মত রাজবাড়ীতেও রেলের উন্নয়নে তারা খুশি। কিন্তু একটি জনঘোষ্ঠীর ক্ষতি তারা চান না।
হরিজন ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি বাসু দেব মন্ডলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সফিকুল ইসলাম, সম্মেলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি অসীম কুমার পাল, জেলা নাগরিক কমিটির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, সাধারন সম্পাদক শাহাদত ফকির, এনজিও সংগঠন রাশের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু, হরিজন যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অমৃত কমুার রায়, দলিত বঞ্চিত অধিকার আন্দোলন জনগোষ্ঠীর জেলা শাখার সভাপতি অরুন কুমার দাস, হরিজন ঐক্য পরিষদ জেলা শাখার সাবেক সভাপতি রবি লাল, ফরিদপুরের সমাজ প্রধান শ্যামল কুমার প্রমূখ।
সঞ্চালনা করেন, হরিজন ঐক্য পরিষদ জেলা শাখার সাধারন সম্পাদক উত্তম দাস হেলা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































