রাশিয়ার মাঠে বাংলাদেশের পতাকা হাতে পাংশার কৃতি সন্তান আশিক মাহমুদ মিতুল –
- Update Time : ০৯:৫০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮
- / ৬৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাশিয়া বিশ্বকাপ ফুটবল-২০১৮ একটি অন্যরকম বিশ্বকাপ হিসেবে ইতিমধ্যে প্রমাণ হয়েছে। এবারের বিশ্বকাপে র্যাংকিংয়ে সেরা অবস্থানে থেকেও অনেক দল ১ম রাউন্ড ও নকআউট পর্ব থেকে বাদ পড়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ফুটবলপ্রেমীরা হাজির হয়েছে রাশিয়ায়।
রাশিয়া ফুটবল বিশ্বকাপকে মাতিয়ে তুলতে বিভিন্ন সাজে ফুটবলপ্রেমীরা স্টেডিয়ামগুলিতে হাজির হচ্ছে নিজের দেশকে সমর্থন দিতে। এশিয়া থেকে কয়েকটি দল বিশ্বকাপে খেললেও এখন পর্যন্ত সুযোগ পায়নি বাংলাদেশ। তবে বাংলাদেশকে ভালবেসে রাশিয়া বিশ্বকাপে বাংলাদেশের পতাকা হাতে হাজির হয়েছে অনেকেই। তার মধ্যে ২য় সেমিফাইনাল ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়ার খেলাটি দেখতে হাজির হয়েছিলেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী রাজবাড়ী জেলা আ.লীগের সদস্য আশিক মাহমুদ মিতুল হাকিম। তিনি রাজবাড়ী জেলা আ.লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের জ্যেষ্ঠ পুত্র। ওই খেলায় ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত ফাইনালে ওঠে ক্রোয়েশিয়া।
রাশিয়া থেকে আশিক মাহমুদ মিতুল হাকিম জানান, বিশ্বকাপে বাংলাদেশ খেলার সুযোগ না পেলেও আমরা বাংলাদেশকে ভালবাসি। তাই রাশিয়া বিশ্বকাপ খেলাকে উপভোগ করতে বাংলাদেশের পতাকা নিয়ে হাজির হয়েছি রাশিয়াতে। আমি স্বপ্ন দেখি বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশও একদিন খেলবে। আমরা একবুক আশা নিয়ে সেদিনের অপেক্ষাতেই আছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































